1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কঠোর লকডাউনে রাস্তায় শুটিং, পুলিশের কাছে মুচলেকা দিয়ে রক্ষা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

কঠোর লকডাউনে রাস্তায় শুটিং, পুলিশের কাছে মুচলেকা দিয়ে রক্ষা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।। 

সারা দেশে করোনার বিস্তার রোধে চলছে কঠোর লকডাউন। এই লকডাউনের মধ্যেও রাজধানীর খিলগাঁওয়ের রাস্তায় চলছিল একটি নাটকের শুটিং। খবর পেয়ে পুলিশ এসে শুটিংটি বন্ধ করে দিয়ে নাটকটির পরিচালক, শিল্পী ও কলাকুশলীদের থানায় ধরে নিয়ে যায়। পরে পুলিশের কাছে মুচলেকা দিয়ে রক্ষা পায় নাটকের টিম।।জানা যায়, ৫ জুলাই খিলগাঁওয়ের সি ব্লকে পরিচালক নাসিরউদ্দিন মাসুদ ১২ জনের একটি ইউনিট নিয়ে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই নাটকের শুটিং করছিলেন। সেসময় শুটিংস্থলে মানুষের জটলা বেঁধে যায়। পরে পুলিশ এসে নির্মাতাসহ সবাইকে থানায় নিয়ে যায়। তাদের ছাড়িয়ে আনতে থানায় গিয়েছিলেন অভিনেতা-নির্মাতা হাসান জাহাঙ্গীর।

এ বিষয়ে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুকুল আলম গণমাধ্যমকে বলেন, ‘গতকাল সন্ধ্যায় খিলগাঁওয়ের সি ব্লকে প্রায় ১৩ জনের একটি শুটিং টিম করোনার ওপর প্রামাণ্যচিত্রের শুটিং করছিলেন। যেহেতু দেশব্যাপী কঠোর লকডাউন চলছে এর মধ্যে ভিড় জমিয়ে শুটিং করায় আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আমি ঘটনাস্থলে যাই। এ সময় আমরা পরিচালকের কাছে শুটিং করার অনুমতি আছে কি না জানতে চাই এবং কাগজপত্র দেখাতে বলি। তারা আমাদের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। লকডাউনের নিয়ম অমান্য এবং ভিড় জমিয়ে শুটিং করার কারণে আমরা তাদের থানায় নিয়ে আসি। পরে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যবিধি মেনে শুটিং হাউসের ভেতরে, টেলিভিশনের ছাড়পত্র নিয়ে টিভি নাটকের শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে, তবে তা কোনোভাবেই রাস্তায় বা গণজমায়েত হবে এমন জায়গায় শুটিংয়ের ব্যাপারে আপত্তি রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন