1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
স্বাধীনতা দিবস উদ্‌যাপনের মাঝেই যুক্তরাষ্ট্রে গুলিতে হত্যা ১৫০ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

স্বাধীনতা দিবস উদ্‌যাপনের মাঝেই যুক্তরাষ্ট্রে গুলিতে হত্যা ১৫০

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
পুলিশ বলছে, এখনো পর্যন্ত পাওয়া তালিকা সম্পূর্ণ নয়

অনলাইন ডেস্ক |

৪ জুলাই আমেরিকা জুড়ে পালিত হয়েছে স্বাধীনতা দিবস। এই সময় ছুটি ও উৎসবের আমেজের মাঝেই দেশটিতে চার শতাধিক গোলাগুলির ঘটনা ঘটেছে, মারা গেছে কমপক্ষে ১৫০ জন। গান ভায়োলেন্স আর্কাইভের বরাত দিয়ে এ খবর দিয়েছে সিএনএন।

ঘটনাগুলো ঘটেছে শুক্রবার থেকে রবিবার এই ৭২ ঘণ্টার মাঝে। তবে এ তালিকা এখনো সম্পূর্ণ নয়। ভুক্তভোগী বা তাদের পরিবারকে সংগঠিত সহিংসতার তথ্য দিতে অনুরোধ জানিয়েছে একাধিক রাজ্যের পুলিশ।

শুধু নিউইয়র্কে ২১টি গোলাগুলির ঘটনায় ভুক্তভোগী হয়েছে ২৬ জন। অবশ্য আগের বছর ২৫টি ঘটনায় গুলি করা হয় ৩০ জনকে। এ কথা জানিয়েছে স্থানীয় পুলিশ বিভাগ। এর মধ্যে ৪ জুলাই ১২টি ঘটনায় গোলাগুলির শিকার হয়েছে ১৩ জন। গত বছর একই দিনে ৮টি ঘটনায় ভুক্তভোগী হয় ৮জন। সাম্প্রতিক বছরগুলোতে এখানে গোলাগুলি বেড়েছে বলে জানানো হয়।

পুলিশ বলছে, গত বছরের চেয়ে ৪০ ভাগ সহিংসতা বেড়েছে। ৭৬৭টি ঘটনায় আক্রান্ত হয়েছে ৮৮৫ জন।

শিকাগো পুলিশ সুপার ডেভিড ব্রাউনের মতে, ‘বছরের সবচেয়ে চ্যালেঞ্জিং সপ্তাহান্ত’ ছিল এবারের স্বাধীনতা দিবস। ৮৩ জন মানুষকে গুলি করা হয় এ সময়, যাদের মধ্যে নিহত হয় ১৪ জন। এর মধ্যে ৫ ও ৬ বয়সী মেয়ে শিশুও রয়েছে। আছে সেনা সদস্যও।

এ ছাড়া আটলান্টা, ভার্জিনিয়া, ডালাসসহ একাধিক এলাকায় সংগঠিত সহিংসতার তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমগুলো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন