1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এক দিনে ১৬৪ মৃত্যু ও ৯৯৬৪ শনাক্তের রেকর্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

এক দিনে ১৬৪ মৃত্যু ও ৯৯৬৪ শনাক্তের রেকর্ড

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড দেখল দেশ। গত ২৪ ঘণ্টায় ১৬৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৯৯৬৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সোমবার এক বুলেটিনে জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৪০০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রোগী শনাক্ত হয় ৯৯৬৪। শনাক্তের হার ২৯.৩০।

দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে মোট ১৫ হাজার ২২৯ জনের।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৪ হাজার দুইটি নমুনা পরীক্ষা করে আরও নয় হাজার ৯৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ। এর আগে, গতকাল শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৯৯ শতাংশ ও গত পরশু ছিল ২৭ দশমিক ৩৯ শতাংশ।   গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার ১৮৫ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন।   আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬৪ জনের মধ্যে ১০৯ জন পুরুষ ও ৫৫ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে চার জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১৮ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ৪৭ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৮৩ জন।   গত একদিনে সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এর পর ঢাকা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে এদিন সবচেয়ে কম দুই জনের মৃত্যু হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন