1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের কালকিনিতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৪ জন আহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

মাদারীপুরের কালকিনিতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৪ জন আহত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুর রহমান হাকিম কালকিনি প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্নস্থানে একেইদিনে বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে দুই বছরের শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হয়েছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। হাসপাতাল, এলাকা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব্য চরমভাবে বৃদ্ধি পেয়েছে।

]ওই সব কুকুরের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারন মানুষ। এ বর্ষায় চতুরদিকে পানি বৃদ্ধি পাওয়ায় বেওয়ারিশ কুকুড়গুলো রাস্তা-ঘাটে, হাট-বাজারে ও বিভিন্ন বাড়ির উচুস্থানে আশ্রয় নিয়েছে। এ সুযোগে ওই কুকুরগুলো কামড়ে আহত করে গোপালপুর এলাকার পুর্ববনগ্রামের সিদ্দিক ঘড়ামীর শিশুপুত্র আলি হোসেন(০৪), পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামের গৌতম পালের ছেলে নয়ন পাল(৩৫), গোপালপুর এলাকার আমিরিয়া গ্রামের মাওলা বেপারীর দুই বছর বয়সের শিশুপুত্র ওসমান গনি ও পৌর এলাকার মিনাজদী গ্রামের আব্দুস ছালামের ছেলে নজরুল ইসলাম(৩৫)। আহতদেরকে কালকিনি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। তবে এদের মধ্যে নয়ন পালের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

কালকিনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আতিকুর রহমান বলেন, যারা কুকুরে কামড়ে আহত হয়েছে তাদের চিকিৎসা দেয়া হয়েছে। একজনের অবস্থা খুবই খারাপ হওয়ায় তাকে বরিশাল পাঠানো হয়েছে। এব্যাপারে কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফ বলেন, পৌরসভা এলাকার সকল বেওয়ারিশ কুকুরগুলোকে ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ ইনজেকশন পুস করে বিষমুক্ত করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন