1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আলিয়া ভাটের সিনেমায় কাজ চাইলেন শাহরুখ খান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

আলিয়া ভাটের সিনেমায় কাজ চাইলেন শাহরুখ খান

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

বলিউড কিং শাহরুখ খান কাজের আর্জি জানিয়েছেন আলিয়া ভাটের কাছে! কথাটা অবিশ্বাস্য হলেও সত্যি। জানা যায়, আলিয়া ভাট সদ্য শুরু করেছেন নতুন একটি সিনেমার কাজ। এর নাম ‘ডার্লিংস’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করছেন তিনি। তার সঙ্গে আরও অভিনয় করছেন বিজয় বার্মা, শেফালি শাহ প্রমুখ।

এই সিনেমার কাজ শুরু হওয়ার খবর জানিয়ে একটি টুইট করেন আলিয়া। তাতে লেখেন, ‘ডার্লিংস’-এর প্রথম দিন। প্রযোজক হিসেবে আমার প্রথম সিনেমা। কিন্তু সবার আগে আমি অভিনেত্রী। এই ক্ষেত্রে অবশ্য ভীষণ নার্ভাস এক অভিনেত্রী। আমি জানি না এটা কী। তবে প্রতিটা নতুন সিনেমায় কাজ শুরুর আগে আমি নার্ভাস হয়ে যাই।

আলিয়ার টুইটের বিপরীতে রি-টুইট করেছেন শাহরুখ খান। তিনি আলিয়ার প্রতি আর্জি জানিয়ে লিখেছেন, এই কাজটির পর তোমার পরবর্তী সিনেমায় আমাকে একটা সুযোগ দেবে! আমি নিশ্চিত করছি সময় মতো আসব, পেশাদারিত্বের সঙ্গে কাজটা করব।

এই ফাঁকে বলে রাখা প্রয়োজন, ‘ডার্লিংস’ সিনেমাটি আলিয়া ভাট একা প্রযোজনা করছেন না। তার সঙ্গে আছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলি এন্টারটেইনমেন্টও।

উল্লেখ্য, শাহরুখ খান ও আলিয়া ভাট একসঙ্গে অভিনয় করেছেন ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায়। সেখানে তাদের অনবদ্য অভিনয় এবং সিনেমাটির গল্প দারুণ প্রশংসিত হয়েছিল। ধারণা করা হচ্ছে, শিগগিরই তারা নতুন কোনো সিনেমায় পুনরায় জুটি বাঁধবেন। আপাতত শাহরুখ ব্যস্ত ‘পাঠান’ নিয়ে। যেটি নির্মাণ করছেন সিদ্ধার্থ আনন্দ। এতে তার বিপরীতে আছেন দীপিকা পাডুকোন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন