1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালিকিনিতে বজ্রপাতে কৃষক নিহত।। উপজেলা প্রশাসণের আর্থিক ও খাদ্য সামগ্রী সহায়তা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

কালিকিনিতে বজ্রপাতে কৃষক নিহত।। উপজেলা প্রশাসণের আর্থিক ও খাদ্য সামগ্রী সহায়তা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুর রেজাউল সরদার(৪০) নামে এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছে। রবিবার দুপুরে কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের কোলচুরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল একই গ্রামের আব্দুল ছাত্তার সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, দুপুরে বাড়ীর পাশে পাট কেটে নৌকায় করে বাড়ী ফেরার পথে বৃষ্টি শুরু হয় এসময় একটি বজ্রপাত এসে তার মাথার উপর পড়লে ঘটনাস্থলে রেজাউল মারা যান এবং নৌকা ভেঙ্গে চুরমার হয়ে যায়। এঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বইছে। খবর পেয়ে কালকিনি উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা বাড়ি গিয়ে পরিবারের সবাইকে শান্তনা দেন ও উপজেলা প্রশাসন থেকে নগদ বিশ হাজার টাকা অর্থ সহায়তা ও চাল, ডাল,আলু, তেল ও আটা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্প অফিসার মোস্তফা কামাল, ইউনিয়ন চেয়ারম্যান তোফাজ্জল হোসেন কাজি।

নিহতের মামা সুলতান মাস্টার জানান, আমার ভাগ্না পাট কেটে একাই বাড়ী ফেরার পথে বজ্রপাতে নিহত হয়ে ঘটনাস্থলেই মারা গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাড়ীতে এসে আমার ভাগ্নাকে আর্থিক সহযোগীতাসহ খাদ্র সামগ্রী দিয়ে গেছে। এবং পরবর্তিতে জেলা প্রশাসনের সাথে আলোচনা করে প্রয়োজনে আবার সহযোগীতা করা হবে জানিয়েছেন।

কালকিনি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, আমরা খবর পেয়ে নিহত কৃষকের বাড়ী গিয়ে তার পরিবারকে শান্তনা দেয়ার চেস্টা করি এবং নগদ টাকাসহ খাদ্য সামগ্রী বিতরণ করি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন