1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা: রামেক হাসপাতালে ১২ মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

করোনা: রামেক হাসপাতালে ১২ মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৪৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট –

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু কিছুটা কমেছে। শনিবার সকাল থেকে রবিবার সকালের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে।

এর আগে শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে এখানে ১৩ জনের মৃত্যু হয়।

তারও আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭ জন মারা যায়। আগের দিন বুধবার মারা যান ২২ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের মধ্যে একজনের করোনা পজিটিভ ছিল। ১১ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। একজনের করোনা নেগেটিভ হয়েছিল।

মৃতদের মধ্যে রাজশাহীর ৬ জন, ৩ জন চাঁপাইনবাবগঞ্জের, নাটোরের ১ জন, নওগাঁর ১ জন ও পাবনার ১ জন। হাসপাতালটিতে গত চার দিনে ৬৪ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৪ জন নারী, ৮ জন পুরুষ।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, ১২ জনের মধ্যে ৪ জন ষাটোর্ধ্ব, ৪ জন পঞ্চাশোর্ধ্ব, ৪ জন চল্লিশোর্ধ্ব।

করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৭৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৪ জন। বর্তমানে এখানে ৪৮৫ জন চিকিৎসা নিচ্ছেন। করোনা বিশেষায়িত ইউনিটে শয্যা সংখ্যা ৪০৫টি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন