1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মানুষকে সেবা দিতে পোস্ট লাগে না : এমপি একরামুল করিম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মানুষকে সেবা দিতে পোস্ট লাগে না : এমপি একরামুল করিম

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
একরামুল করিম চৌধুরী

ডেস্ক রিপোর্ট –

মানুষকে সেবা দিতে পোস্ট (পদ) লাগে না বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। শনিবার (০৩ জুলাই) বিকেল ৪টা ৪০মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি এ মন্তব্য করেন।

একরামুল করিম চৌধুরী বলেন, ফেসবুকসহ বিভিন্ন স্থানে গুঞ্জন শোনা যাচ্ছে। আমি ২৫ বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে আছি এবং ১৩ বছর ধরে নোয়াখালী-৪ আসনের এমপি। আসলে মানুষকে সেবা দিতে পোস্ট লাগে না। আমি আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব।

তিনি বলেন, আমি আপনাদের নেতা। আপনাদের ভোটে তিনবার এমপি নির্বাচিত হয়েছি। এই করোনাভাইরাস খুব ভয়ংকর রোগ। প্লিজ আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন। সরকারের দেওয়া নির্দেশনা গুলো মানুন। কেউ যদি খাদ্য সংকটে পড়েন তাহলে ৩৩৩ নম্বরে ফোন করুন।

একরামুল করিম চৌধুরী আরও বলেন, এবার যদি নোয়াখালী আসি তাহলে আগের মতো সব এলাকায় যাব। আবার আমাদের উন্নয়ন হবে। রাজনীতিতে কেউ দিতে আসে আর কেউ নিতে আসে। আমি দিতে এসেছি, নিতে নয়। আমি আপনাদের ভালোবাসি। আবারও বলছি, আমি আপনাদের ভালোবাসি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন