1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ জনসহ আহত ১০ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ জনসহ আহত ১০

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২০
  • ৪০৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার- মাদারীপুর।।
মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় রোববার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৫ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়। গুলিবিদ্ধ আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত রাস্তি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজু হাওলাদার ও বেল্লাল মোল্লা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে অবশ্য দুজনের কেউ বিজয়ী হতে পারেননি। এর পর থেকেই দুজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝে মধ্যে চরম উত্তেজনা দেখা দিত। এ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৫ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়। গুলিবিদ্ধরা হলেন পূর্বরাস্তি এলাকার সালাম সরদারের ছেলে রাজ্জাক সরদার (৩২), মজিবর সরদারের ছেলে মামুন সরদার (৩৫), ঘেসু বেপারীর ছেলে পলাশ বেপারী (৩৫), মজিবর সরদারের ছেলে সাদ্দাম সরদার (৩২), ফিরোজ সাহী (৪২) এছাড়াও আরো ৫ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ ৫ জন সদর হাসপাতালে ভর্তি আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
এব্যাপারে বেল্লাল মোল্লা ও রাজু হাওলাদারের কাউকেই যোগাযোগ করে পাওয়া যায়নি।
মাদারীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার মফিজুল ইসলাম লেলিন বলেন, সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ ৫ জন সদর হাসপাতালে ভর্তি আছে।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজু হাওলাদার ও বেল্লাল মোল্লা দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৫ জন গুলিবিদ্ধসহ আরো বেশ কয়েকজন আহত হয়। ধারনা করা হচ্ছে বেল্লাল মোল্লা তার লাইসেন্স করা বন্ধুক বা শর্টগান দিয়ে গুলি করে। আমরা বেল্লাল মোল্লাকে ধরার জন্য অভিযান চালিয়েছি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন