1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে জেলা প্রশাসন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মাদারীপুরে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে জেলা প্রশাসন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মনজুর হোসেন, মাদারীপুর
মাদারীপুরে লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের জন্য শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের নেতৃত্বে ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের সাথে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার সদস্যরা।
জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমের ফলে সারাদেশে কঠোর লকডাউন চলছে। মাদারীপুরের চারটি উপজেলায় লকডাউন বাস্তবায়নের জন্য কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষকে সরকার ঘোষিত নির্দেশনাগুলো মেনে চলতে সহযোগিতা করছে। লকডাউনের ফলে জেলার ঔষুধের দোকান, ফলের দোকান, কাঁচাবাজারের দোকান খোলা রয়েছে। শপিংমল ও অন্যান্য দোকান বন্ধ রয়েছে। খুব জরুরী প্রয়োজন ছাড়া মানুষকে রাস্তায় দেখা যায়নি।
মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, করোনা ভাইরাস সম্পর্কে জনগনকে আমরা সচেতন করছি। সাধারণ জনগন এবারের লকডাউন মেনে চলছে। জনগন কিন্তু জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। লকডাউন কার্যকর করতে আমাদের ১৬টি ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে। ভ্রাম্যমাণ আদালতের সাথে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার সদস্যরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন