1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রেকর্ড তাপমাত্রায় এবার কানাডায় ছড়িয়ে পড়ছে দাবানল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

রেকর্ড তাপমাত্রায় এবার কানাডায় ছড়িয়ে পড়ছে দাবানল

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

দাবানলে কানাডার এক গ্রামের ৯০ শতাংশ পুড়ে গেছে। যা দেশটির সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। স্থানীয় এক পার্লামেন্ট সদস্য ব্রাড ভিসের বরাতে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

তিনি জানান, আগুনের কারণে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের লাইটন এবং এর আশপাশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও ব্যাপক ক্ষতি হয়েছে।

লাইটনের মেয়র জেন পোল্ডারম্যান জানান, তিনি ‘ভাগ্যবান, নিজের জীবন নিয়ে বের হয়ে যেতে পেরেছেন’।

তিনি আরও বলেন, ‘লাইটনে ছেড়ে আসার মতো তেমন কিছুই থাকল না। সর্বত্র আগুন।’

পোল্ডারম্যান এর আগে লোকদের সরিয়ে নিতে নির্দেশ দেন। জানান, আগুন মাত্র ১৫ মিনিটেই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ছিল।

গ্রামটিতে এই সপ্তাহে দেশটির সর্বোচ্চ তাপমাত্রা ৪৯.৬ সেলসিয়াস (১২১.৩ ফারেনহাইট) রেকর্ড করা হয়।

উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে অস্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পশ্চিম আমেরিকার ব্রিটিশ কলম্বিয়ায় সাধারণ সময়ের গড় ১৬৫ জনের তুলনায় পাঁচ দিনের মধ্যে রেকর্ড ৪৮৬ মারা গেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন