1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বৃহস্পতিবার থেকে সারাদেশে সিনোফার্ম, রাজধানীতে ফাইজারের টিকা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বৃহস্পতিবার থেকে সারাদেশে সিনোফার্ম, রাজধানীতে ফাইজারের টিকা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

এমএনসিঅ্যান্ডএএইচের লাইন ডিরেক্টর চিকিৎসক মো. শামসুল হক
সিনোফার্মের ভ্যাকসিন বৃহস্পতিবার থেকে সারা দেশের টিকা কেন্দ্রে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে রাজধানীর ৪০টি কেন্দ্র।তবে শুধু ঢাকায় সাতটি কেন্দ্রে দেওয়া হবে ফাইজারের টিকা। এ মুহূর্তে শুধু ফাইজারের টিকাদানে বাধ্যতা আছে এমন প্রবাসীরা সুযোগ পাবেন। এর জন্য জনশক্তি উন্নয়ন ব্যুরোর তালিকায় নাম থাকতে হবে। এ টিকার জন্য আবেদন করা যাবে।

অগ্রাধিকার পাওয়া ব্যক্তিরা আপাতত সিনোফার্মের টিকা পাবেন। তবে ফাইজারের টিকা শুধু প্রবাসীরা পাচ্ছেন।

অগ্রাধিকারপ্রাপ্তদের রেজিস্ট্রেশন আবার বুধবার শুরু হয়েছে। এ তালিকায় রয়েছে মেডিকেল, নার্সিং, সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশবাহিনীর সদস্যরা। এ ছাড়া আগে রেজিস্ট্রেশন করে টিকা পাননি এমন ব্যক্তিরাও সিনোফার্মের টিকা পাবেন।  এ ছাড়া জনশক্তি উন্নয়ন ব্যুরোর তালিকা সাপেক্ষে পাবেন প্রবাসীরাও।

কেন্দ্রের এসএমএস সাপেক্ষে আগের মতো নির্দিষ্ট সময়ে টিকা দেওয়া যাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন প্রেস ব্রিফিংয়ে বুধবার দুপুরে এ সব তথ্য জানান অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচের লাইন ডিরেক্টর চিকিৎসক মো. শামসুল হক।

আরও বলা হয়, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ‘বিধি-নিষেধ’-এর আওতামুক্ত থাকবেন টিকা গ্রহীতারা। সেই ক্ষেত্রে টিকা কার্ড প্রদর্শন করতে হবে।

এ ছাড়া বুধবার জারি হওয়া সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, টিকা কার্ড প্রদর্শন করে কেন্দ্রে যাওয়া যাবে।

বিস্তারিত জানতে দেখুন: 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন