1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ইজিবাইক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাদারীপুরে ইজিবাইক শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২ মে, ২০২০
  • ৩৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিবেদক।।
মাদারীপুরের বিভিন্ন রাস্তা দিয়ে চলাচলের সময় পুলিশের বাধার প্রতিবাদে জেলার ইজিবাইক চালক শ্রমিকরা শনিবার দুপুরে শহরের কলেজ গেটের সামনে আঞ্চলিক মহাসড়ক অবরোধের পর ও বিক্ষোভ করে।

একাধিক ইজিবাইক চালকরা জানান, রাস্তায় বের হলেই পুলিশ আমাদের মারধর করে, চাবি নিয়ে যাওয়া, তার কেটে দেওয়া, সিট নিয়া যায়, পিটানো সহ নানার ভাবে হয়রানি করে। রাস্তায় বের না হলে ছেলে-মেয়েদের খাওয়াবো কি? আমরা কি না খাইয়া মরে যাবে? আমাদেরতো কেউ ত্রাণ দেয় নাই। পেটের দায়ে বাধ্য হয়ে ঘর থেকে রাস্তায় বের হই। পুলিশের অত্যাচারের বিরুদ্ধে আমরা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিঞা বলেন, করোনার কারনে যেহেতু লকডাউন চলছে। এ ক্ষেত্রে জনসার্থে লোকজন যাতে বাহিরে কম বের হয় সে জন্য পুলিশ সাময়িক সময়ের জন্য ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণ করছে। রাস্তায় ইজিবাইক চলাচল করলে লোকজন বেশি বাহিরে বের হয় এবং ইজিবাইক কম চলাচল করলে লোকজনও বাহিরে কম বের হয়। কোন পুলিশ সদস্য কোন ইজিবাইক চালককে মারধর করেনি। ট্রাফিক পুলিশ কয়েকটি ইজিবাইকের সিট নিয়ে গিয়েছিল, পরে তা আবার ফেরত দিয়ে দেয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন