1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গ্রিসে আগুনে সব হারালেন ৩০০ বাংলাদেশি কৃষক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

গ্রিসে আগুনে সব হারালেন ৩০০ বাংলাদেশি কৃষক

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

গ্রিসে আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে ৩০০ বাংলাদেশি কৃষকের। বাংলাদেশ দূতাবাসকে উদ্ধৃত করে দেশটির স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, রবিবার মনোলদা অঞ্চলের ভয়াবহ আগুনে প্রবাসী কৃষকদের সব পুড়ে যায়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি থেকে জানা গেছে, ৩৮ জন স্থানীয় ফারাঙ্গা অধিবাসীর পাশাপাশি ৩০০ বাংলাদেশি অভিবাসীর বাড়ি পুরোপুরি পুড়ে গেছে।

‘অভিবাসী শ্রমিকদের সব প্রয়োজনীয় কাগজপত্র, টাকা, পাসপোর্ট, পোশাক, খাদ্য আগুনে পুড়ে গেছে।’

বিবৃতিতে বলা হয়েছে, সৌভাগ্যক্রমে শ্রমিকেরা নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন।

গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ মঙ্গলবার দুর্ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে দেখা করেন। এসময় প্রবাসীরা তার কাছে বিনা মূল্যে নতুন পাসপোর্টের দাবি জানান।

রাষ্ট্রদূত আসুদ আহমেদ স্থানীয় মেয়রকে বাংলাদেশিদের সাহায্যের অনুরোধ করেন।

প্রবাসী বাংলাদেশিদের যে কোনো প্রয়োজনে মেয়র আন্তরিকভাবে পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং বাংলাদেশিদের জন্য দ্রুততম সময়ে নতুন অস্থায়ী বাসস্থান নির্মাণসহ ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পাশাপাশি দূতাবাসের আহ্বানে এথেন্সসহ গ্রিসের বিভিন্ন স্থানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সংগঠকরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

এর আগে গত ২০ মে গ্রিসে আরেকটি ভয়াবহ দাবানল শুরু হয়। তখন অর্ধশতাধিক পরিবারের বাড়ি পুড়ে যায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন