1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে তানিয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

জামালপুরে তানিয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা |

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের সহ সকল আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তানিয়া আক্তারের পরিবার। রবিবার সকালে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে তানিয়ার আক্তারের বাবা হাসান মাহমুদ লিখিত বক্তব্যে বলেন, তানিয়া আক্তার (২৫) এর সাথে মেলান্দহ উপজেলার কাজাইকাটা গ্রামের মো. নুর ইসলাম ডেঙ্গার ছেলে শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের সাথে ৯ বছর আগে বিয়ে হয়।

তাদের ঘরে ৫ বছরের এক ছেলে ও ১০ মাস বয়সের ১ কন্যা রয়েছে। তানিয়ার স্বামী মামলার প্রধান আসামী আওয়ামী লীগ নেতা আবু তাহের গত ৩ বছর আগে তানিয়ার খালার কাছে ৩ লাখ টাকা ধার নেয়। এই টাকা পরিশোধ করার জন্য তাগাদা দিলে তানিয়াকে শারীরিক নির্যাতন করে। স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজনের নির্যাতনে সহ্য করে সংসার করে আসছিলেন তানিয়া। চলতি বছরের ২ জুন আনুমানিক সকাল ১০টার দিকে তানিয়া আক্তারকে পিটিয়ে ও নির্যাতন করে পরে হার্ট এ্যাটাকে মারা গেছে বলে প্রচার করে। পরে ঘটনাটি স্থানীয় মেলান্দহ থানার পুলিশকে জানালে পুলিশ ওইদিনই আসামীদের বসতবাড়ী থেকে তানিয়ার লাশ উদ্ধার করে এবং মামলার প্রধান আসামী আওয়ামী লীগ নেতা আবু তাহেরকে গ্রেফতার করে। পরে ঘটনার দিন সন্ধ্যায় আবু তাহের, আবু তাহেরের বাবা নুর ইসলাম ডেঙ্গা, মা তারজিনা বেগম ও বোন লুনা আক্তারকে আসামী করে মেলান্দহ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

যার মামলা নং-০৫। সংবাদ সম্মেলনে জানানো হয়, মামলার প্রধান আসামীকে পুলিশ গ্রেফতার করলেও অন্যান্যা আসামীরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ রহস্যজনক কারনে তাদেরকে গ্রেফতার করছে না। যার কারনে বাদী পক্ষের লোকজনদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে আসামীরা। এমতাবস্থায় তানিয়া আক্তারের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সংবাদ সম্মেলনে তারা তানিয়া হত্যার ন্যায় বিচার এবং মামলার বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন