1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সহকর্মীকে চুমু কেলেঙ্কারিতে ম্যাট হ্যানককের পদত্যাগের পর যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সাজিদ জাভিদ। তিনি দেশটির সাবেক অর্থমন্ত্রী ছিলেন।

শনিবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় থেকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

গত বছর সাজিদ জাভিদ অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। প্রধানমন্ত্রী বরিস জনসনের ইচ্ছা অনুযায়ী রাজনৈতিক উপদেষ্টাদের চাকরিচ্যুত করতে রাজি না হয়ে পদ ছেড়ে দিয়েছিলেন তিনি।

এর আগে সহকর্মীকে চুমু খেয়ে করোনা স্বাস্থ্যবিধি ভাঙার অভিযোগে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয় স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকককে।

ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়েছিলেন তিনি। কিন্তু সমালোচনা না থামায় শনিবার হ্যানকক পদত্যাগ করেন।

গিনা কোলাডঅ্যাঞ্জেলো নামের ওই সহকারীকে ম্যাট হ্যানকক নিজেই নিয়োগ দিয়েছিলেন। তার সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশ পাওয়ার পর দুঃখ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, তিনি মানুষকে হতাশ করেছেন।

হ্যানকক ও কোলাডঅ্যাঞ্জেলো দুজনই বিবাহিত। তাদের তিনটি করে সন্তানও রয়েছে। তাদের অন্তরঙ্গ ছবি গত ৬ মে স্বাস্থ্য বিভাগের ভেতরেই তোলা হয়।

যুক্তরাজ্যে করোনা মোকাবিলায়, বিশেষ করে করোনার টিকাদান কর্মসূচিতে মুখ্য ভূমিকায় ছিলেন হ্যানকক। তার পদত্যাগে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন