1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা: খুলনার তিন হাসপাতালে ১৭ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

করোনা: খুলনার তিন হাসপাতালে ১৭ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৪৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার তিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১২ জন, খুলনা জেনারেল (সদর) হাসপাতালের করোনা ইউনিটে দুইজন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তারা। রবিবার সকালে হাসপাতাল দু’টির মুখপাত্ররা এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে রেড জোনে ৯ জন ও ইয়েলো জোনে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৪২ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। আইসিইউতে রয়েছেন ১৯ জন। আজ সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৬০ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, খুলনা জেনারেল (সদর) হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- বাগেরহাটের কাশিমপুরের আতিয়ার রহমান মল্লিক (৬৫) ও সাতক্ষীরার কালীগঞ্জের অলি উল্লাহ্ (৬৭)। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ১২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। আজ সকাল সাড়ে ৯টা পর্যন্ত এই ইউনিটে ভর্তি ছিলেন ৬৮ জন, যার মধ্যে ৩৩ জন পুরুষ ও ৩৫ জন নারী।

অন্যদিকে, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ৮৮ জন চিকিৎসাধীন রয়েছেন; তার মধ্যে ৬ জন আইসিইউ এবং ৫ জন এইচডিইউতে। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন আবার নতুন করে ভর্তি হয়েছেন ১৯ জন।

মৃত ব্যক্তিরা হলেন- খুলনার ১নং নেভিগেট এলাকার শামসুল আলম (৬৩), সাতক্ষীরার পালাশপুরের আব্দুস সামাদ (৭৫), নড়াইলের নড়াগাতীর মৌলি এলাকার ঝর্ণা বেগম (৪৬)। গতকাল ২৫ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন