1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১০ মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১০ মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩৯০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১০ জনের মৃত হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়।

এর আগের ২৪ ঘণ্টায় এখানে ১৭ জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত ১০ জনের মধ্যে একজনের করোনা পজিটিভ ছিল। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। মৃতদের মধ্যে ৩ জন নারী এবং ৭ জন পুরুষ।

এ নিয়ে চলতি মাসের ২৭ দিনে (১ জুন থেকে ২৬ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩০৪ জন। এর মধ্যে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১৪৭ জন। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে।

রামেক হাসপাতাল পরিচালক জানান, মৃতদের মধ্যে ৪ জনের বাড়ি রাজশাহীতে, ২ জনের চাঁপাইনবাবগঞ্জ এবং ৪ জনের বাড়ি নাটোরে।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃত ১০ জনের মধ্যে ৪ জনের বয়স ষাটোর্ধ্ব। পঞ্চাশোর্ধ রয়েছেন ২ জন। চল্লিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব ৩ জন।

হাসপাতালের প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় এখানে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৫ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৫ জন। আজ করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ৪৩৪ জন। গতকাল এ সংখ্যা ছিল ৪৩১ জন।

এখানকার করোনা ইউনিটে বেড রয়েছে ৩৫৭টি।

এদিকে শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ ও রামেক হাসপাতাল ল্যাবে ৫৬০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১৩৪ জনের।

রাজশাহীর ৩৯২ নমুনা পরীক্ষা করে ১১৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জের ১৬৮ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ এসেছে ২০ জনের।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন