1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গরিব দেশের জন্য উন্নত বিশ্বে টিকার আবেদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

গরিব দেশের জন্য উন্নত বিশ্বে টিকার আবেদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ১৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস
করোনাভাইরাস প্রতিরোধে টিকাদানে ধনী ও উন্নত দেশগুলো এগিয়ে গেলেও পিছিয়ে রয়েছে গরিব দেশগুলো। অনেক দেশ এখনো এ কার্যক্রমের প্রাথমিক ধাপে রয়েছে। এই পরিস্থিতিতে টিকা পাঠানোর জন্য উন্নত বিশ্বের কাছে আবেদন জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-র প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।

শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘টিকার অভাবে গরিব দেশের কমবয়সীরা ঝুঁকির মধ্যে রয়েছে।’’

তিনি জানান, করোনাভাইরাসের ভারতীয় ধরন ‘ডেল্টা’র বাড়বাড়ন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে আফ্রিকায়। গত ১ সপ্তাহে সংক্রমণ ও মৃত্যুর হার প্রায় ৪০ শতাংশ বেড়েছে। সেখানকার প্রায় সব দেশই উন্নয়নশীল। পর্যাপ্ত টিকার অভাব রয়েছে।

গেব্রিয়েসুস বলেন, ‘‘আমাদের বিশ্ব ব্যর্থ হচ্ছে। বিশ্ববাসী হিসেবে আমরা ব্যর্থ হচ্ছি।’’

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ভারত টিকা রপ্তানি বন্ধ করায় আফ্রিকার দেশগুলো সমস্যা বেড়েছে। সম্প্রতি ডব্লিউএইচও-র করোনা বিষয়ক উপদেষ্টা ব্রুস অ্যালওয়ার্ড জানিয়েছিলেন, মে মাসে একটিও কোভ্যাক্সিন টিকা পাওয়া যায়নি।

এ দিকে কয়েক দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বিশ্বের ৮৫টি দেশে সংক্রমণ ছড়িয়েছে করোনার ‘ডেল্টা’ ধরন। যা বিশ্ব জুড়ে তাণ্ডব চালাতে পারে। এ ছাড়া করোনা মহামারির শুরুর দিকের ভেরিয়্যান্ট আলফা পাওয়া গেছে ১৭০টি দেশে, ১১৯টি দেশে বিটা ও গামা পাওয়া গেছে ৭১টি দেশে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন