1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
লকডাউন সরকারিভাবে কিছু কিছু শিথিল করা হয়েছে: শাজাহান খান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

লকডাউন সরকারিভাবে কিছু কিছু শিথিল করা হয়েছে: শাজাহান খান

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২০
  • ১২৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মেহেদী হাসান সোহাগ- ডেস্ক রিপোর্ট-

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জারি করা লকডাউন সরকারিভাবে কিছু কিছু শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।

তিনি বলেন, গার্মেন্টস, যারা ধান কাটার জন্য যাচ্ছে তাদের বাসের ব্যবস্থা করা হয়েছে, শহরে ইফতারের ব্যাপারে কিছু কিছু দোকান খোলা রাখা হচ্ছে। এতে যেন করোনা আরও ভয়াবহ রূপ ধারণ না করে এর জন্য সরকার যেটুকু শিথিল করেছে সেইটুকুই যেন মানি।

শুক্রবার সকালে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে বাহেরান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করি। এতে  আমরা করোনাভাইরাস থেকে দূরে থাকতে পারবো। আমাদের পরিবার ও স্বাস্থ্য ভালো থাকবে।

মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান ওবাইদুর রহমান ও সদর উপজেলার যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সমাজসেবক খলিলুর রহমান দর্জির যৌথ উদ্যোগে ঘটমাঝি ইউনিয়নে ৮০০ পরিবারকে চালসহ রমাজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, স্থানীয় ইউনিয়নের ইউপি সদস্যসহ মাদারীপুরের সাংবাদিকদের সংগঠন মৈত্রী মিডিয়ার সভাপতি মাহবুবুর রহমান বাদল, সেক্রেটারি আরাফাত হোসেনসহ জেলার কর্মরত সাংবাদিকরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন