1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধার পলাশবাড়ীতে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল স্কুল ছাত্র সৌমিকের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

গাইবান্ধার পলাশবাড়ীতে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল স্কুল ছাত্র সৌমিকের

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৮০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে নেমে সৌমিক (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৬ জুন শনিবার সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। সৌমিক পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের খোর্দোটেংড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে। স্থানীয় সূত্রে প্রকাশ,ঘটনার দিন দুপুরে সৌমিক ও তার চাচাতো ভাই সহ করতোয়া নদীর শাখা মর্চো নদীতে গোসল করতে যায়।

গোসলের একপর্যায়ে সৌমিক গভীর গর্তের মধ্যে তলিয়ে যায়। সৌমিককে খুঁজে না পাওয়া গেলে সঙ্গী চাচাতো ভাইয়ের ডাক চিৎকারে প্রথমে স্থানীয়রা এবং পরে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ ঘণ্টা অভিযান চালিয়ে সৌমিককে মৃত অবস্থায় উদ্ধার করে। সৌমিক এর আকস্মিক মৃত্যুতে পরিবার সহ এলাকাবাসীর মাঝে এক গভীর শোকের ছায়া নেমে আসে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন