1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দিনাজপুরে মানবিক উন্নয়ন কেন্দ্র পদক্ষেপের সহায়তায় ২শ’ পরিবারকে ত্রাণ বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

দিনাজপুরে মানবিক উন্নয়ন কেন্দ্র পদক্ষেপের সহায়তায় ২শ’ পরিবারকে ত্রাণ বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 মোঃনূর ইসলাম নয়ন |

দিনাজপুর আল আমিন ইনস্টিটিউট প্রাঙ্গণে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দিনাজপুর সদর পুবালী ব্যাংক লিঃ এর অর্থায়নে এবং মানবিক উন্নয়ন কেন্দ্র পদক্ষেপ এনজিও বাস্তবায়নে ক্ষতিগ্রস্থ প্রায় ২শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুিষ্ঠত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সচিন চাকমা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক লিঃ দিনাজপুর শাখা ম্যানেজার মোঃ আরিফ মাহমুদ, দিনাজপুর আল আমিন ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, মানবিক উন্নয়ন কেন্দ্র পদক্ষেপ এর যোনাল ম্যানেজার দিনাজপুর জোনের ফকরুল, পদক্ষেপ সৈয়দপুর এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম, দিনাজপুর এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম ও এ্যাডমিন অফিসার সাইদুর রহমান,এ্যাড.আবুল কালাম আজাদ প্রমুখ।

এছাড়াও সংশ্লিষ্ট ব্রাঞ্চের ম্যানেজার, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রায় ২শ পরিবারের জন্য জনপ্রতি ত্রাণের মধ্যে ছিল চাল ২০ কেজি, সয়াবিন তেল ২ কেজি, লবণ ১ কেজি, ডাল ১ কেজি, ১টি করে সাবান। বক্তারা বলেন, কোভিড-১৯ বৈশ্বিক করোনা ভাইরাস এবং লক ডাউনের কারণে মানুষ হয়ে পড়েছে কর্মহীন। এই কর্মহীন মানুষকে সহায়তা করতে ব্যাংক কর্মকর্তা এবং এনজিও কর্মকর্তারা অনেক খুশি। বিত্তশালী ব্যক্তিরা যদি এভাবে করে এগিয়ে আসে তাহলে মানুষের কষ্টটা অনেকটা কমবে। ত্রাণ পেয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন