বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

স্বাধীনতা পদক নিয়ে কটুক্তি করা মানে, প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অপমান করা’বলেন-সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জেলা আওয়ামীলীগ সভাপতিকে ক্ষমা চাইতে মুক্তিযোদ্ধার উকিল নোটিশ-

মাদারীপুর প্রতিনিধি।।
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাজহান খানের পিতা মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, মাদারীপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, স্বাধীনতা পদকপ্রাপ্ত মৌলভী আচমত আলী খানকে নিয়ে কটুক্তি করায়, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লাকে ক্ষমা চাওয়ার সুযোগ দিয়ে মুক্তিযোদ্ধার পক্ষ থেকে উকিল নোটিশ দেয়া হয়েছে। শনিবার দুপুরে মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধা কম্পেলেক্স নিজ ভবনে সংবাদ সম্মেলন করে এ তথ্য দেন সম্মলিত মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মাদারীপুর জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান হাওলাদার।

এ সময় জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান হাওলাদার সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বলেন, সম্প্রতি রাজৈরে এক অনুষ্ঠানে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপির বাবা, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, মাদারীপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক মৌলভী আছমত আলী খানকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেয় জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা যা মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের জন্য বেমানান।

এছাড়া আছমত আলী খানের মুক্তিযুদ্ধে ভুমিকা নিয়ে পদক পাওয়ার প্রশ্ন তোলেন সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা। এরই প্রতিবাদে তিনি বলেন, স্বাধীনতা পদক দিয়েছে আওয়ামীলীগের সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা, সেই পদক নিয়ে কটুক্তিমুলক কথা বলা মানে ’ আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে অপমান করা। তাই জেলা আওয়ামীলীগের সভাপতির ক্ষমা চাইতে হবে।’ আজ আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আজ আমরা উকিল নোটিশ পাঠিয়েছি , এই নোটিশের ক্ষমা চেয়ে সঠিক উত্তর না দেয়া হয়, তাহলে আমরা তার বিরুদ্ধে মামলা করতে বাধ্য হবো।

এ সময় মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান মো. ওবাইদুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাসার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ সাওখায়াত হোসেন সেলিম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিয়া, মাদারীপুর জেলা আইনজীবী সমিতি সাবেক সাধারন সম্পাদক এ্যাড. গোলাম কিবরিয়া হাওলাদার। এছাড়াও জেলার মুক্তিযোদ্ধারাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মাদারীপুরে জেলা আওয়ামী লীগ দুটি গ্রুপে বিভক্ত। একটি গ্রুপের নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম এবং অন্যটির নেতৃত্ব দেন সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মাদারীপুর-২ আসনের সাংসদ শাজাহান খান। বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা বাহাউদ্দিন নাসিমের অনুসারী।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE