1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে বিএনপির মাস্ক বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুরে বিএনপির মাস্ক বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৪৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
জামালপুর সংবাদদাতা|
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমনরোধে জামালপুরে বিএনপি সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে। শুক্রবার শহরের ফুলবাড়ীয়া মুন্সিপাড়া মসজিদের সামনে নামাজে আগত মুসুল্লি ও সাধারণ মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন মসজিদে নামাজ পড়তে আসা মুসুল্লিদের মাস্ক পড়িয়ে দিয়ে এর উদ্বোধন করেন। এ সময় জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল, জেলা বিএনপির সদস্য তরুণ হাসান কাজল, জেলা যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, সদস্য ফিরোজ আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, সারাদেশের ন্যায় জামালপুরেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। এ জন্য সবার মাস্ক পরিধানের কোন বিকল্প নেই। তিনি আরও বলেন, আপনারা নিজে মাস্ক পরিধান করেন, অন্যকে মাস্ক পরিধান করাতে উৎসাহ দেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন