1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রবাসী শ্রমিকদের জন্য ‘দুয়ার খুলছে’ সিঙ্গাপুর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

প্রবাসী শ্রমিকদের জন্য ‘দুয়ার খুলছে’ সিঙ্গাপুর

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

আরও বেশি প্রবাসী পুরুষ শ্রমিক এবং নারী গৃহকর্মীদের প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে সিঙ্গাপুর। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সূত্র থেকে এই তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের নতুন নীতিমালা ঘেঁটে দেশ রূপান্তর দেখেছে, আসন্ন ঘোষণার আওতায় বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের শ্রমিকেরা উপকৃত হবেন। এই তালিকায় নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ভারত আছে।

দেশগুলো টিকাদান কর্মসূচি আরও বিস্তৃত করতে পারলে সামনের মাসের শেষ দিকেই আসতে পারে ঘোষণা।

সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্পমন্ত্রী গন কিম ইওং গতকাল বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘নতুন সিদ্ধান্তের পর আমাদের কোম্পানিগুলোর ওপর থেকে অপরিসীম চাপ কমবে। করোনার শুরু থেকে এই চাপ বেড়েছে।’

আরও বেশি শ্রমিকদের প্রবেশের অনুমতি দিতে কভিড-১৯ রোগটিকে এখনো ‘বড় প্রতিবন্ধকতা’ মনে করছে সিঙ্গাপুর। এ জন্য তারা নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। শ্রম মন্ত্রণালয়, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা এ বিষয়ে নতুন নীতিমালা গঠন করবেন।

প্রবাসী শ্রমিকদের কোন বিমানবন্দর দিয়ে নেয়া হবে, কত দিন কোয়ারেন্টাইনে রাখা হবে-এসব বিষয় ঠিক করতে জরুরি বৈঠকে বসবেন দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সে দেশের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, যে দেশ থেকে শ্রমিকেরা আসবেন, সেখানকার ভ্যাকসিন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন তারা। ইতিমধ্যে দেশগুলোর সঙ্গে আলোচনাও শুরু হয়েছে।

সিঙ্গাপুরের কর্মকর্তারা গোটা বিষয়টিকে ‘বহুমাত্রিক পদক্ষেপের’ অংশ হিসেবে মন্তব্য করেছেন। তারা বলছেন, সীমান্ত খোলার আগে দেশের নিরাপত্তা নিশ্চিতে সব ব্যবস্থা নেয়া হবে।

যেসব ক্ষেত্রের শ্রমিকেরা অগ্রাধিকার পাবেন: সীমান্ত বন্ধ থাকার কারণে সিঙ্গাপুরের রফতানিখাত বিপাকে পড়েছে। এই সেক্টরের সঙ্গে যুক্ত কর্মীদের প্রবেশাধিকারে গুরুত্ব দেয়া হচ্ছে। পাশাপাশি গৃহকর্মীদের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

এ ছাড়া খাদ্য-পানীয় সেক্টর এবং হোটেল-পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত কর্মীদের দ্রুত ফেরানো হতে পারে।

সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্পমন্ত্রী বলেছেন, ‘সব খাতের শ্রমিকদের প্রবেশাধিকার হয়তো আমরা এখনই দিতে পারব না, তবে চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে টিকাদান কর্মসূচির ওপর সবকিছু নির্ভর করছে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন