1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
খুলনার তিন হাসপাতালে করোনায় আরও ৯ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :

খুলনার তিন হাসপাতালে করোনায় আরও ৯ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালসহ তিনটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তারা।

মৃতদের মধ্যে ছয়জন করোনা ডেডিকেটেড হাসপাতালে, দুজন গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে মারা যান।

শুক্রবার সকালে তিন হাসপাতালের মুখপাত্ররা এসব তথ্য জানিয়েছেন।

খুলনা করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালের রেড জোনে পাঁচজন আর ইয়েলো জোনে একজনের মৃত্যু হয়েছে।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সরদার মনিরুল ইসলাম (৬৮) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি খুলনার রূপসা এলাকার বাসিন্দা।

এছাড়া গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তারা হলেন- পিরোজপুর সদরের নরখালী এলাকার রহিমা (৮০) ও খুলনার সোনাডাঙ্গার শাহানা জামান (৫৭)।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন