1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ডেল্টার বিরুদ্ধেও ‘অত্যন্ত কার্যকর’ ফাইজারের টিকা, দাবি কর্মকর্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

ডেল্টার বিরুদ্ধেও ‘অত্যন্ত কার্যকর’ ফাইজারের টিকা, দাবি কর্মকর্তার

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

করোনাভাইরাসের (কভিড-১৯) অতি সংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও ফাইজার-বায়োএনটেকের টিকা অত্যন্ত কার্যকর বলে দাবি করেছেন ইসরায়েলে ফাইজারের এক কর্মকর্তা।

ইসরায়েলে ফাইজারের চিকিৎসাশাস্ত্র বিষয়ক পরিচালক আলন র‌্যাপাপোর্ট বৃহস্পতিবার দেশটির আর্মি রেডিও-কে এ কথা বলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, ভারতে প্রথম ধরা পড়া করোনাভাইরাসের এই ডেল্টা ধরন এখন বিশ্বব্যাপী আগ্রাসী হয়ে উঠছে। বিভিন্ন দেশে সংক্রমণের নতুন ঢেউ দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

আলন র‌্যাপাপোর্ট বলেন, ‘যেসব জায়গায় করোনাভাইরাসের ডেল্টা ধরন ব্রিটিশ ধরনকে টপকে বিস্তার লাভ করেছে, সেসব জায়গার তথ্য একত্রিত করে আমরা দেখেছি আমাদের টিকা খুবই কাজে দিচ্ছে। এটি প্রায় ৯০% কার্যকর হচ্ছে।’

তবে এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে ফাইজারের মুখপাত্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

তবে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণস্বাস্থ্য বিভাগের প্রধান শ্যারন অ্যালরয়-প্রেইস বলেছেন, ফাইজারের টিকা ডেল্টা ধরন প্রতিরোধে কতটা কার্যকর তা বলার মতো যথেষ্ট তথ্য তাদের কাছে নেই।

তিনি বলেন, ‘ইসরায়েলে ডেল্টা শনাক্ত হওয়া প্রায় ২০০ জনের প্রথম নমুনাগুলো আমরা এখন খতিয়ে দেখছি।  সুতরাং, আমরা শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানতে পারব।’

ইসরায়েলে ৯৩ লাখ জনসংখ্যার অর্ধেকের বেশিই ফাইজারের দুই ডোজ টিকা পেয়েছে। এতে দেশটিতে কমে এসেছে কভিড শনাক্তের সংখ্যা।

পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) এক গবেষণায় দেখা গেছে, অ্যাস্ট্রাজেনেকা এবং ফাইজারের কভিড টিকা নেওয়া ৯০ শতাংশের বেশি মানুষকে ডেল্টা আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হতে হয়নি।

এর আগে এক গবেষণায় পিএইচই বলেছে, আলফার চেয়ে ডেল্টা ধরনের বিরুদ্ধে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার টিকা কম কার্যকর। টিকার একটি ডোজ ডেল্টা ধরনের বিরুদ্ধে ১৭ শতাংশ কম কার্যকর। তবে টিকার দুটি ডোজ ডেল্টা ধরনকে প্রতিরোধে তুলনামূলক সক্ষম।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন