1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কথাবার্তা শুনে বিএনপি নেতাদের সার্কাসের ক্লাউন মনে হয়: কাদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

কথাবার্তা শুনে বিএনপি নেতাদের সার্কাসের ক্লাউন মনে হয়: কাদের

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ২১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিনিধি |

কথাবার্তা শুনে বিএনপি নেতাদের সার্কাসের ক্লাউন মনে হয় মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ-বিদেশে যখন শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সমৃদ্ধির প্রশংসা করা হয়, তখন বিএনপি কষ্ট পায়।

তিনি বলেন, সত্য লুকানো আর অসত্যের সঙ্গে সখ্য বিএনপির পুরোনো অভ্যাস।

বৃহস্পতিবার নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, সামাজিক ও অর্থনৈতিক সূচকসমূহ দেখুন; প্রতিটি সূচকে শেখ হাসিনা সরকারের অর্জনের ফলেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে।

সেতুমন্ত্রী দাবি করেন, এটা বাংলাদেশ সরকারের কোনো বানানো সূচক নয়, এটা দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থার তৈরি সূচক।

মির্জা ফখরুল সাহেবরা এসব দেখতে পায় না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তারা ততটুকুই বলেন, যতটুকু টেমস নদীর ওপার থেকে তাদের কাছে ফরমায়েশ আকারে ভেসে আসে।

দেশে বিদেশি বিনিয়োগের ইতিবাচক পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, আপনারা আন্দোলনের নামে আগুন-সন্ত্রাস আর জনগণের সম্পদ ধ্বংসের রাজনীতি পরিত্যাগ করুন, তাহলেই বিনিয়োগকারীরা আরও উৎসাহী ও আস্থাশীল হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনে করেন, রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে। তাই বলে সাদাকে সাদা বলা যাবে না এমনটি নয়।

তিনি বলেন, রাজনীতির মাঠে বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করি, কিন্তু বিএনপি আওয়ামী লীগকে শত্রুজ্ঞান করে। দেশের রাজনীতিতে ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং বিএনপিই নষ্ট করেছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের কথাবার্তা শুনে মনে হয় যেন সার্কাসের ক্লাউনরা বক্তব্য রাখছে। তারা এই নেতিবাচক ধারা এবং সার্কাসের ক্লাউনের ভূমিকা পালন থেকে কবে ফিরে আসবে, তা জানতে চান তিনি।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

এ সময় তিনি বলেন, নানান অনিশ্চয়তার দোলাচল আর চ্যালেঞ্জ অতিক্রম করে এগিয়ে চলেছে পদ্মাসেতু নির্মাণকাজ। ইতোমধ্যেই ৪১টি স্প্যানের সবক’টি সফলভাবে স্থাপন করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, গতকাল পর্যন্ত মূল সেতুর নির্মাণকাজের অগ্রগতি শতকরা প্রায় ৯৩ দশমিক ৫ ভাগ। নদী শাসন কাজের অগ্রগতি ৮৩ দশমিক ৫০ ভাগ।

প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৬ ভাগ জানিয়ে তিনি আশা প্রকাশ করে বলেন, ২০২২ সালের জুন মাস নাগাদ পদ্মাসেতু নির্মাণ শেষে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে।

এছাড়া চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণকাজের এ পর্যন্ত অগ্রগতি শতকরা ৭০ ভাগ বলে জানান ওবায়দুল কাদের।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন