1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুরে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৩১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা|

সংগ্রাম গৌরব ও ঐতিহ্যের পতকাবাহী প্রাণ প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী জামালপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু প্রমুখ। আলোচনা সভায় বক্তারা মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সকলকে সচেতন থাকা এবং করোনা ভাইরাস মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সর্বস্তরের মানুষে পাশে থাকার আহবান জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন