1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বৃষ্টিপাত থাকছে আরও ৩ দিন, বিক্ষিপ্ত ভারী বর্ষণের পূর্বাভাস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বৃষ্টিপাত থাকছে আরও ৩ দিন, বিক্ষিপ্ত ভারী বর্ষণের পূর্বাভাস

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৩৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও তিন দিন অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আগামী তিন দিনের (৭২ ঘণ্টা) আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, এই সময় সারাদেশে বৃষ্টিপাত প্রবণতা অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাতিয়ায় ৯৭ মিলিমিটার, সীতাকুণ্ডে ৮১ মিলিমিটার, সন্দ্বীপে ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন