1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হয় টিকা নাও, নয় জেলে যাও: দুতার্তে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

হয় টিকা নাও, নয় জেলে যাও: দুতার্তে

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

দেশের সাধারণ মানুষকে টিকা নেয়ার জন্য রীতিমতো হুমকি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে ‘দেশকে বাঁচাতে’ টিকা এক প্রকার বাধ্যতামূলক করার মতো কথা বলেছেন তিনি।

সোমবার রাতে রেকর্ডেড ভাষণে দুতার্তে বলেন, ‘আপনি পছন্দ করতে পারেন: ভ্যাকসিন নেবেন, না হয় আমি জেলে পাঠিয়ে দেব।’

আল-জাজিরা জানিয়েছে, গত মার্চে ভ্যাকসিন কার্যক্রম শুরু করে ফিলিপাইন। দেশটিতে বেশ কয়েকটি ভ্যাকসিন কেন্দ্র থাকলেও সরবরাহ কম।

যতটুকু পাওয়া যাচ্ছে, তার থেকে অনেকেই আবার ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন নিতে চাচ্ছেন না।

এদের বোকা সম্বোধন করে দুতার্তে বলেছেন, ‘এরা একগুঁয়ে।’

করোনা প্রতিরোধ বিষয়ক নীতিমালা নিয়ে দুতার্তে এর আগেও কড়া বক্তব্য দেন। তিনি বলেন, লকডাউন অমান্য করলে গুলি করা হবে। তার ওই বক্তব্যের পর পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েক  জনের মৃত্যু হয়।

১১০ মিলিয়ন মানুষের দেশে এখন পর্যন্ত ১.৯৫ শতাংশ টিকার দুই ডোজ পেয়েছেন, সংখ্যায় ২.১৫ মিলিয়ন। বিপরীতে প্রথম ডোজ পেয়েছেন ৬.২ মিলিয়ন মানুষ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন