1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আম চাষিদের প্রতি সহানুভূতি দেখিয়ে কঠোর লকডাউন দেওয়া হয়নি: খাদ্যমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

আম চাষিদের প্রতি সহানুভূতি দেখিয়ে কঠোর লকডাউন দেওয়া হয়নি: খাদ্যমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২০ জুন, ২০২১
  • ২১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

আম চাষিদের প্রতি সহানুভূতির কারণে কঠোর লকডাউন দেওয়া হয়নি বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

‘করোনা পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ সম্পর্কে পোরশা, নিয়ামতপুর ও সাপাহার উপজেলার নেতৃস্থানীয়দের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, নওগাঁ সীমান্তবর্তী এলাকা হওয়ায় করোনার প্রকোপ বেড়েছে। প্রশাসন করোনা মোকাবিলায় বিধিনিষেধ জারি করলেও জনসাধারণ সঠিকভাবে তা মানছেন না, অনেকই মাস্ক পরছেন না। ফলে দ্রুত সংক্রমণ বাড়ছে।

আম চাষিদের প্রতি সহানুভূতির কারণে কঠোর লকডাউন দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, আম ক্রেতা ও বিক্রেতাদের অবশ্যই মাস্ক পরতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

খাদ্যমন্ত্রী বলেন, করোনার লক্ষণ দেখা দিলে অবহেলা না করে পরীক্ষা করতে হবে, প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে। কোনো ধরনের অবহেলা বড় বিপদ ডেকে আনতে পারে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় বিপদে দেশের মানুষের পাশে দাঁড়ায় উল্লেখ করে প্রতিটি গ্রামে সচেতনতা বৃদ্ধির জন্য স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত করার নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে পোরশা, নিয়ামতপুর ও সাপাহার উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন