বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

করোনার প্রভাবে ৩৪ দেশে মরতে পারে ৩২ লাখ মানুষ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৩৯০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের সংকটাপন্ন ৩৪টি দেশে ৩২ লাখের মতো মানুষের মৃত্যু হতে পারে বলে এক প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি-আইআরসি। সেই সঙ্গে দেশগুলোতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াতে পারে ১০০ কোটি!

আফগানিস্তান, সিরিয়ার মতো যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর পাশাপাশি দারিদ্র্যপীড়িত দেশগুলো করোনায় বেশি ভুগবে বলে আইআরসি’র এই বিশ্লেষণে বলা হয়েছে। দারিদ্র্যপীড়িত দেশগুলোতে রাখা হয়েছে গ্রিস ও ভেনেজুয়েলার মতো দেশকেও।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও লন্ডন ইম্পেরিয়াল কলেজের তথ্য উপাত্তের ওপর ভিত্তি করে ‘ওয়ান সাইজ ডাজ নট ফিট অল: মিটিগেটিং কভিড-১৯ ইন হিউম্যানিটেরিয়ান সেটিং’ শিরোনামে প্রকাশিত নতুন প্রতিবেদনে এসব শঙ্কার কথা জানায় আইআরসি।

আইআরসি’র প্রধান নির্বাহী ডেভিড মিলিব্যান্ড বলেছেন, “এই সংখ্যাগুলোকে সতর্কবার্তা হিসেবে বিবেচনা করা উচিত। মহামারি এখনো ভঙ্গুর ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে প্রকট আকারে দেখা যায়নি।”

ভয়াবহ এই সংকট মোকাবিলায় দাতা দেশগুলোকে জরুরি ভিত্তিতে সহায়তার হাত বাড়াতে আহ্বান জানিয়েছেন মিলিব্যান্ড, “মানবিক সহায়তার ক্ষেত্রে যেকোনো বাধা দূর করার জন্য সরকারগুলোকে অবশ্যই এক হয়ে কাজ করতে হবে।”

করোনা মোকাবিলায় সংকটাপন্ন দেশগুলোর নাজুক স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আইআরসি। উদাহরণ হিসেবে দক্ষিণ সুদানকে তুলে ধরেছে তারা। আফ্রিকার দেশটির হাসপাতালগুলোতে ভেন্টিলেটর ও ২৪ ঘণ্টার ইনটেনসিভ কেয়ার ইউনিট আছে মাত্র ২৪টি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠনটির প্রতিবেদনে বলা হয়েছে, “কভিড-১৯ এমন একটি ভাইরাস যার ব্যাপারে এখনো অনেক কিছু অজানা। এটা পরিষ্কার যে, এর প্রভাব প্রথমে আক্রান্ত হওয়া ধনী দেশগুলো ভিন্ন হবে।”

এই সংকট মোকাবিলায় দরিদ্র দেশগুলোতে লকডাউনের মতো পদক্ষেপে অর্থনীতি বিপর্যস্ত হওয়ায় বিশ্বজুড়ে দারিদ্র্যের সংখ্যা আরও বাড়বে; বাড়বে খাদ্য সংকট।

আইআরসি’র প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের সংকটের কারণে বিশ্বজুড়ে ৮২ কোটি মানুষ খাদ্য অনিশ্চয়তায় ভুগতে পারে। প্রায় ৩৬টি দেশে দেখা দিতে পারে দুর্ভিক্ষ। সীমান্ত বন্ধ করে দেওয়ায় আফগানিস্তানে এরই মধ্যে খাদ্য সংকট শুরু হয়ে গেছে বলে আইআরসি জানিয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE