1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশের খাদ্য সংকট নিয়ে চিন্তিত কিম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের খাদ্য সংকট নিয়ে চিন্তিত কিম

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ১৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

উত্তর কোরিয়ার খাদ্য সংকটের কথা এই প্রথম আনুষ্ঠানিকভাবে স্বীকার করলেন দেশটির সর্বময় ক্ষমতার অধিকারী কিম জং-উন।

সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি বলেছেন, মানুষের খাদ্যাবস্থা দিনকে দিন চিন্তা বাড়াচ্ছে। খবর বিবিসির।

কিম বলেছেন, গত বছরের টাইফুনের কারণে কৃষিখাত বিপাকে পড়েছে। সৃষ্ট বন্যায় লক্ষ্য পূরণ হয়নি।

উত্তর কোরিয়ায় ঠিক কী হয়, তার সবটা কখনোই জানা যায় না। কয়েক মাস ধরে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে, দেশটিতে দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গেছে। ওদিকে করোনার কারণে সীমান্ত বন্ধ।

উত্তর কোরিয়া তাদের কৃষিখাতের জন্য চীনের ওপর অনেকাংশে নির্ভরশীল। সার, তেল থেকে শুরু করে অনেক খাদ্যদ্রব্য চীন থেকে আমদানি করেন কিম।

চীনের সঙ্গে এই সখ্যতার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বৈরী সম্পর্ক। অনেক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আছে তাদের ওপর।

সাম্প্রতিক বৈঠকে কর্মকর্তারা যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করলেও কোনো লাভ হয়নি।

গত এপ্রিলের আরেকটি বৈঠকে কিম তার কর্মকর্তাদের ১৯৯০ সালের দুর্ভিক্ষ এড়ানোর প্রস্তুতি নিতে বলেন।

আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে বৈরী সম্পর্কের কারণে ওই সময় ভয়াবহ খাদ্য সংকট দেখা দেয় দেশটিতে। কত মানুষ তখন মারা গিয়েছিলেন, তার সঠিক কোনো পরিসংখ্যা নেই। তবে ধারণা করা হয়, ৩ মিলিয়নের মতো মানুষ প্রাণ হারান!

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন