1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মঙ্গলবার বাড়িতেই সুস্থ হয়েছেন ৩৮ করোনা রোগী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

মঙ্গলবার বাড়িতেই সুস্থ হয়েছেন ৩৮ করোনা রোগী

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৫১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরও আটজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৬৪১ জন। যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, এ নিয়ে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছেন সাত হাজার ১০৩ জন। এসব আক্রান্ত রোগীর মধ্যে চার ভাগের এক ভাগ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাসেবা নিচ্ছেন। বাকি তিন ভাগ বাড়িতে আইসোলেশনে থেকে হটলাইনের মাধ্যমে চিকিৎসাসেবা নিচ্ছেন। যারা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন, তাদের বেশির ভাগেরই মৃদু লক্ষণ-উপসর্গ। তারা বাড়িতেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাচ্ছেন। এরমধ্যে মঙ্গলবার (২৮ এপ্রিল) বাড়িতে সুস্থ হয়েছেন ৩৮ জন। তবে বুধবারের (২৯ এপ্রিল) তথ্য সারাদেশ থেকে এখনও এসে পৌঁছেনি।

ডা. নাসিমা সুলতানা বলেন, উপসর্গ যখন শেষ হয়, তখন থেকে ১৪ দিন পর দ্বিতীয়বার নমুনা নেওয়া হয়। এরপর সাতদিন পর আরেকবার নমুনা নেওয়া হয়। পরপর দুটি নমুনা যদি নেগেটিভ আসে, তাহলে আমরা তাকে সুস্থ বলতে পারি।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১০৪ জন। মোট আইসোলেশনে আছেন এক হাজার ৩০৪ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আসেন দুই হাজার ৫৪৪ জন। সারাদেশে আইসোলেশন শয্যা আছে নয় হাজার ৭৩৮টি। ঢাকার ভেতরে আছে তিন হাজার ৯৪৪টি। ঢাকা সিটির বাইরে পাঁচ হাজার ৬৯৪টি। আইসিইউ বেড সংখ্যা আছে ৩৪১টি। ডায়ালাইসিস ইউনিট আছে ১০২টি। গত ২৪ ঘণ্টায় এছাড়া

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, হাসপাতালে চিকিৎসা নেওয়া আরও ১১ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫০ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে চার হাজার ৯৬৮টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৫৯ হাজার ৭০১টি। এদের মধ্যে বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হওয়াদের অন্তর্ভুক্ত করা হয়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন