1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
খুলনা করোনা হাসপাতালে ৭ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

খুলনা করোনা হাসপাতালে ৭ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ১০৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ছাড়া আইসিইউতে রয়েছেন ১৯ জন।

বৃহস্পতিবার সকালে এসব তথ্য দিয়েছেন করোনা হাসপাতালের ফোকাল পার্সন ও খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন করোনা আক্রান্ত হয়ে এবং ২ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

এ ছাড়া হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৫৯ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেড জোনে ১০১ জন, ইয়েলোস্টোনের ২৯ জন, এইচডিইউতে ১০ জন এবং আইসিইউতে ১৯ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

খুলনা করোনা হাসপাতালের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যু হয়।

এর মধ্যে খুলনার পাইকগাছার মৃত ইব্রাহিম গাজীর ছেলে আবুল কাশেম (৭৩), যশোর অভয়নগরের আদিত্য দত্তের ছেলে বিষ্ণু দত্ত (৫৬), খুলনার রূপসা কাজদিয়ার ইয়াকুব আলী গাজীর ছেলে ইদ্রিস আলী গাজী (৬০), ফুলতলার কসবার মৃত কাজী বেলায়েত হোসেনের ছেলে হাসিনা বেগম (৭৮) ও ফুলতলার শাহিনুর (৪০)। এ ছাড়া উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

এদিকে বুধবার রাতে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় ১১১ জনের করোনা পজিটিভ এসেছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে ৩৮৪ জনের নমুনা পরীক্ষায় ১১১ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৩৪৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছেন।

এ ছাড়া বাগেরহাট ৩ জন, যশোরের ২ জন, সাতক্ষীরার ৩ জন, ঝিনাইদহের একজন, নড়াইলের একজন ও মাগুরা জেলার একজন রয়েছে।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, খুমেকের পিসিআর মেশিনে মোট নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ২৮.৯১ শতাংশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন