1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যুক্তরাষ্ট্রে করোনায় ৬ লাখের বেশি প্রাণহানি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার

যুক্তরাষ্ট্রে করোনায় ৬ লাখের বেশি প্রাণহানি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ১৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

করোনায় মৃতদের স্মৃতিতে বিশেষ ইনস্টলেশন
করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের মোট সংখ্যা ছয় লাখ ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

এএফপি জানায়, দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন করোনায় মৃতের সংখ্যা এই ‘দুঃখজনক মাইলফলক’ অতিক্রম করায় গভীর শোক প্রকাশ করেছেন এবং টিকা নেওয়ার ওপর গুরুত্ব দিতে আমেরিকানদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।

ওয়ার্ল্ডোমিটারের হিসেবে ৬ লাখের ঘর পার হয় মঙ্গলবার। তবে পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইটটি বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ জানায়, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় ৬ লাখ ১৫ হাজার ৭১৭ জন মারা গেছে।

এ মহামারি ভাইরাসে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে। এদিক থেকে ব্রাজিল দ্বিতীয় ও ভারত তৃতীয় অবস্থানে রয়েছে।

চীনের উহান নগরীতে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর তা দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

ওয়ার্ল্ডোমিটার জানায়, এ পর্যন্ত সারা বিশ্বে ১৭ কোটি ৭৪ লাখ ১৮ হাজার ৪৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট মারা গেছে ৩৮ লাখ ৩৮ হাজার ৬১৮ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন