1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য করে ফের বিমান হামলা চালানো হয়েছে জানিয়েছে ইসরায়েল। ওই অঞ্চল থেকে আগ্নেয় বেলুন পাঠানোর জবাব হিসেবে এই হামলা বলে জানিয়েছে তারা। খবর বিবিসির।

বুধবার ভোরে গাজায় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

ইসরায়েলের দমকল বাহিনী জানিয়েছে, মঙ্গলবার সকালে ইসরায়েলের উদ্দেশ্যে গাজা থেকে একাধিক আগ্নেয় বেলুন ছোড়া হয়। এর ফলে শহরে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বদলা হিসেবে গাজায় বিমান হামলা চালায় তারা।

১১ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত ২১শে মে ইসরায়েল-গাজার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এরপর এটিই দুই পক্ষের মধ্যে প্রথম সংঘাত।

ইসরায়েলের ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, হামাস নিয়ন্ত্রিত খান ইউনিস ও গাজা শহরের সেনাবাহিনীর ঘাঁটিতে তাদের হামলাকারী বিমান হামলা করেছে। তবে এই বিমান হামলার ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনো জানা যায়নি।

মঙ্গলবার ইহুদি জাতীয়তাবাদীদের পদযাত্রা কর্মসূচির পরই এই হামলার ঘটনা ঘটল। এই পদযাত্রা নিয়ে হুমকি ছিল হামাসের মধ্যে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন