1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কার্ভাডভ্যানের সাথে মোটরসাইকেল ধাক্কায় প্রান গেলো কুরআনে হাফেজসহ দুইজনের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

কার্ভাডভ্যানের সাথে মোটরসাইকেল ধাক্কায় প্রান গেলো কুরআনে হাফেজসহ দুইজনের

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২০৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে ট্রান্সপোর্টের কাভার্ড ভ্যানের সাথে মোটরসাইকেল ধাক্কায় কুআনের হাফেজ আব্দুর রহমান(২২)ও মোটরসাইকেল চালক ইসমাইল হোসেন(২৭) মারা গেছে। মোটরসাইকেলের আর এক আরোহী আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুর-শরিয়তপুর, চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকায়।

নিহত আব্দুর রহমান মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে এবং ইসমাইল হোসেন শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার উত্তর চরকুমারিয়া এলাকর দিদারুল হাওলাদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর-শরিয়তপুর, চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে শরীয়তপুর থেকে নিউজ পালং ট্রান্সপোর্ট (ঢাকা মেট্রো ট- ১৪২৯৩৫) নাম্বারের একটি কাভার্ডভ্যান দ্রুত গতিতে মাদারীপুরের দিকে আসছিল, এবং পিছনেই একটি মোটরসাইকেল ও দ্রুতগতিতে আসছিল। খোয়াজপুর মধ্যের চক এলাকায় আসলে কাভার্ডভ্যানটি হঠাৎ ব্রেক দিলে পেছনে থাকা মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে সড়কে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সহ এক কুরআনের হাফেজ মোটরসাইকেল আরোহী মারা যায়। অন্য আরও একজন আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে তবে তার পরিচয় জানা যায়নি। স্থানীয়রা কাভার্ডভ্যানটি জব্দ করলেও পালিয়ে যায় চালক।

এ ব্যাপারে এএস আই দীপংকর জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসছি ২জনের মরদেহ উদ্ধার করেছি, আরেকজন আরোহী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় সনাক্ত করা হয়েছে। তাদের পরিবারের লোকজন আসলে মরদেহ হস্তান্তর করা হবে।

মেহেদী হাসান সোহাগ
মাদারীপুর
০১৭১১১২৪৪২৫
১৫-৬-২১

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন