1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হেফাজতের সাবেক সাংগঠনিক সম্পাদক আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

হেফাজতের সাবেক সাংগঠনিক সম্পাদক আটক

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিবি কার্যালয়ে আজহারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত মার্চে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে ডাকা বিক্ষোভে বায়তুল মোকাররম মসজিদে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং দলটির সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা হামলা চালায়।

প্রতিবাদে দেওয়া বিক্ষোভ ও হরতালের কর্মসূচি থেকে কয়েকদিনে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে হেফাজতের ডজন খানেক কর্মীর প্রাণহানি ঘটে।

এসব সংঘর্ষের ঘটনায় ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে মোট ১৫১টি মামলা হয়েছে। এতে হেফাজতে ইসলামের পাশাপাশি বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ ৩ হাজার ২৪৩ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তার করা হয় হেফাজতে ইসলামের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে। চাপের মুখে আগের কমিটি ভেঙে ঘোষণা করা হয় নতুন কমিটি। বাদ দেওয়া হয় আগের কমিটির অনেককে।

এছাড়া হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের ৪৬ জন নেতাকর্মীর সম্পদের তথ্য চেয়ে সরকারের চারটি দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন