1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নাসির-অমিদের বিরুদ্ধে মাদক মামলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

নাসির-অমিদের বিরুদ্ধে মাদক মামলা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
অনলাইন ডেস্ক |

ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমণির করা মামলায় গ্রেপ্তার নাসির (উদ্দিন) ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সোমবার রাজধানীর বিমানবন্দর থানায় করা এ মামলার অন্য আসামিরা হলেন- লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার বিকেলে রাজধানীর উত্তরা এলাকায় এক হাজার পিস ইয়াবা, বিদেশি মদসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অভিযানের নেতৃত্ব দেওয়া ডিবির যুগ্ম-কমিশনার (উত্তর) হারুন অর রশীদ বলেন, ‘বোট ক্লাবে পরীমণিকে অত্যাচার ও নির্যাতন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে ঢাকা জেলার সাভার থানায় একটি মামলা হয়েছে। সাভার থানা থেকে আমাদের রিক্যুইজিশন দিয়েছে, যেহেতু আসামি ঢাকা মেট্রোপলিটন এলাকায় থাকে সে অনুযায়ী আমরা আসামিদের গ্রেপ্তার করি।’

তিনি বলেন, “এ বাড়িতে ডিজে পার্টি হয়, এই বাড়ি থেকে আমরা এফআইআরভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করি। তাদের সঙ্গে আরও তিনজন ‘রক্ষিতা’ ছিল, আমরা তাদেরও গ্রেপ্তার করেছি। এখানে কিছু মাদক পাওয়া গেছে।”

হারুন বলেন, ‘আমরা যেহেতু মাদক পেয়েছি তাই মাদকদ্রব্য আইনে একটি মামলা দেওয়া হবে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আমরা তাদের রিমান্ডে আনব। আর যেহেতু সাভারে মামলা হয়েছে, সাভার থানা পুলিশ শ্যেন অ্যারেস্ট দেখিয়ে আসামিদের নিতে পারবে।’

এর আগে এদিন সকালে পরীমণি বাদী হয়ে ঢাকার সাভার মডেল থানায় নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ (৪২) দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চারজনকে আসামি করে মামলা করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন