1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইউটিউবে বিশ্বের সেরা পাঁচে যমুনা টেলিভিশন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ইউটিউবে বিশ্বের সেরা পাঁচে যমুনা টেলিভিশন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৪৭২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশ্বের শীর্ষ পাঁচ সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় উঠে এসেছে সংবাদমাধ্যম যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেল। মার্কিন জরিপকারী প্রতিষ্ঠান সোশ্যাল ব্লেড-এর র‍্যাংকিংয়ে এ চিত্র উঠে আসে। বৈশ্বিক তালিকায় বাংলাদেশের কোনো সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলের শীর্ষ পাঁচে উঠে আসার ঘটনা এই প্রথম। মাত্র আড়াই বছরেরও কম সময়ে ৪০ লাখের বেশি সাবস্ক্রাইবার পেয়েছে যমুনা টেলিভিশন।

সোশ্যাল ব্লেডের এই তালিকায় শীর্ষে আছে ভারতের সংবাদভিত্তিক চ্যানেল আজ তাক। জনপ্রিয় মার্কিন সংবাদভিত্তিক চ্যানেল সিএনএন’র অবস্থান ৯-এ। ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভির অবস্থান ১০-এ। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের অবস্থান-১৪ তম। পাকিস্তানের শীর্ষ সংবাদ চ্যানেল জিও নিউজের অবস্থান ৪০-তম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের হিন্দি সংস্করণের অবস্থান ২৫-তম আর ইংরেজি সংস্করণের অবস্থান ৬১-তম। আল জাজিরা অ্যারাবিক আছে ৪২-তম অবস্থানে। দ্য টেলিগ্রাফের ইউটিউব চ্যানেল ৯৪-তম অবস্থানে। তালিকায় শীর্ষ ১০০’র মধ্যে বাংলাদেশি নিউজ চ্যানেল ইনডিপেনডেন্টও আছে (৫৯-তম অবস্থানে)। সোশ্যাল ব্লেডের তালিকায় সাবস্ক্রাইবারের পাশাপাশি চ্যানেলের কনটেন্টের ভিউ, ফিডব্যাক ও সামগ্রিক প্রভাব বিবেচনায় নেয়া হয়েছে।

এ বিষয়ে যমুনা নিউমিডিয়া টিমের ইনচার্জ রুবেল মাহমুদ গণমাধ্যমকে বলেন, দায়িত্বশীলতার সঙ্গে সত্য ও সঠিক কনটেন্ট ফলোয়ারদের সামনে উপস্থাপনের ব্যাপারে আমরা বদ্ধ পরিকর। পাশাপাশি, দৈনন্দিন নিউজ কনটেন্ট ছাড়াও সংবাদভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান, বিশ্লেষণ থাকে আমাদের চ্যানেলে। এক কথায় কনটেন্টের বৈচিত্র্য ও দায়িত্বশীল উপস্থাপনই আমাদের চ্যানেলটিকে এগিয়ে দিয়েছে। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, আমরা অনেক চ্যানেলের মতো ফেইক নিউজ ও ক্লিকবেইট হেডলাইন দিয়ে মানুষকে আকর্ষণ করার চেষ্টার করি না। ফলে, এই অর্জন আমাদের অনুপ্রাণিত করছে।’

প্রতিষ্ঠানের সকল সহকর্মীদের অভিনন্দন জানিয়ে যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমদ বলেন, ‘এই অর্জন আমাদের আরও দায়িত্বশীল করে তুলবে। করোনা পরিস্থিতির কথা চিন্তা করে আমরা কোনো ধরনের উদ্‌যাপন করছি না। তবে আমাদের দর্শক, ফলোয়ারদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের কর্মস্পৃহা আরও বৃদ্ধি করবে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন