1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সংক্রমণ বাড়লে ঝুঁকি না নিয়ে স্থানীয়ভাবে লকডাউনের নির্দেশ প্রধানমন্ত্রীর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

সংক্রমণ বাড়লে ঝুঁকি না নিয়ে স্থানীয়ভাবে লকডাউনের নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

কোনো এলাকায় করোনাভাইরাস সংক্রমণ বাড়লে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে সেই স্থান লকডাউন দিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে এমন নির্দেশনা আসে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এই কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, কোনো এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ বেশি হলে সেসব এলাকায় চলাচলসহ অন্যান্য কার্যক্রম স্থানীয়ভাবে বন্ধ (ব্লক) করে করোনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি স্থানীয় প্রশাসনকে আবারও মনে করিয়ে দিতে বলেছেন তিনি।

তিনি বলেন, স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে কোনো এলাকা যদি ব্লক করে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে স্থানীয়ভাবে সবাই মিলে সেটা করতে।

তিনি জানান, উত্তরবঙ্গে দিনাজপুরের সংক্রমণ একটু বেড়েছে। যশোরে ও চাঁপাইনবাবগঞ্জে একটু কমে এসেছে।

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ১৬ জুন পর্যন্ত বিদ্যমান আছে।

লকডাউন নিয়ে কোনো সিদ্ধান্ত আছে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা নিয়ে এখনও আলোচনা নাই। আরো তো দুই দিন সময় আছে।

লকডাউনে সরকারি সব অফিস খোলা থাকার বিষয়ে তিনি বলেন, আমরা (লোকবল) ভাগ করে নিয়েছি। আমাদের অর্ধেকের বেশি আসে না।

করোনাভাইরাসের টিকার বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, টিকা নিয়ে আলোচনা চলছে, ইনশা আল্লাহ ভালো কিছু হবে। জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন এবং অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয় বৈঠকে।

এ ছাড়া ওআইসির উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে সদস্য পদ গ্রহণ এবং এই লক্ষ্যে এই সংস্থার স্ট্যাটিউট সই ও অনুমোদন প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন