1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা: ২৪ ঘণ্টায় আরো ৫৪ মৃত্যু, শনাক্ত ৩০৫০ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার

করোনা: ২৪ ঘণ্টায় আরো ৫৪ মৃত্যু, শনাক্ত ৩০৫০

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫৪ জন। গতকাল ৪৭ ও গত পরশু ৩৯ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ১৭২ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন হাজার ৫০ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৮ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১২ দশমিক ৯৯ শতাংশ ও গত পরশু ১৪ দশমিক ১২ শতাংশ।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২০ হাজার ৬০২টি নমুনা পরীক্ষা করে আরও তিন হাজার ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৮ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন আট লাখ ২৯ হাজার ৯৭২ জন।

এর আগে, গতকাল দুই হাজার ৪৩৬ জন ও গত পরশু এক হাজার ৬৩৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৪ জনের মধ্যে ৩৯ জন পুরুষ ও ১৫ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে, একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, পাঁচ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১৪ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ২৭ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৫৬৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ৬৮ হাজার ৮৩০ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৬১ লাখ ৯৫ হাজার ৭১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৩ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন