1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তিন মাস পর ৩ লাখে নামল করোনার দৈনিক সংক্রমণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

তিন মাস পর ৩ লাখে নামল করোনার দৈনিক সংক্রমণ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

করোনা মহামারীর দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের মধ্যে তিন মাসের বেশি সময় পর বিশ্বে করোনার দৈনিক সংক্রমণ ৩ লাখের গণ্ডিতে নেমে এসেছে। প্রায় কাছাকাছি সময়ের ব্যবধানে দৈনিক মৃত্যুও কমে ৭ হাজারে নিচে নেমেছে।
ওয়ার্ল্ডো মিটারের সোমবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩ লাখ ১৭৩ জনের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে যা ৩ মাস ৫ দিনের মধ্যে সর্বনিম্ন।

এর আগে গত ৮ মার্চ ২ লাখ ৯৪ হাজার ৭১৮ জন সংক্রমিত হয়েছিলেন। বিশ্বে মোট সংক্রমণ দাঁড়িয়েছে ১৭ কোটি ৬৭ লাখ ৭ হাজার ৬১১ জনে।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬ হাজার ৭৮৪ জন যা ২ মাস ২৩ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২১ মার্চ ৬ হাজার ২৯৮ জন মারা যান। বিশ্বে করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩৮ লাখ ১৯ হাজার ৪০৩ জনে।

গত একদিনে বিশ্বে করোনা সংক্রমণের বড় অংশটি ছিল ভারত ও ব্রাজিলে। ভারতে প্রায় সাড়ে ৬৮ হাজার আর ব্রাজিলে প্রায় ৩৭ হাজার সংক্রমিত হন। একই সময়ে ভারতে মারা গেছেন ১ হাজার ৭৬১ জন আর ব্রাজিলে ১ হাজার ১১৮ জন।

অন্যদিকে সফল টিকাদান কর্মসূচির সুফল পেতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৮৫ জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১০০ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন