1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে গুলি করে শিশুসহ একই পরিবারের ৩ জনকে হত্যা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে গুলি করে শিশুসহ একই পরিবারের ৩ জনকে হত্যা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

হুমায়ূন চোকদার কুষ্টিয়া সংবাদদাতাঃ

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে এক দম্পতি ও তাদের শিশু সন্তানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৩ জুন) বেলা সোয়া ১১টার দিকে শহরের ৬ নম্বর ওয়ার্ডের কাস্টমস মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতাকারিগর পাড়ার মিজবারের ছেলে শাকিল (২৮), তার স্ত্রী আসমা (২৫) ও শিশুটির নাম রবিন (৫)। নিহত শাকিল একজন বিকাশ কর্মী ছিলেন।

তথ্যসূত্রে জানা গেছে, পরকীয়া সম্পর্কের জের ধরেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সৌমেন রায় নামের পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) পিস্তলসহ আটক করেছে পুলিশ। তিনি হালসা ক্যাম্পে কর্মরত। পুলিশ কর্মকর্তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। তিনি জানান, আটক পুলিশ কর্মকর্তা সম্প্রতি হালসা ক্যাম্প থেকে খুলনার ফুলতলাতে বদলি হন। প্রত্যক্ষদর্শীরা জানান, পর পর তিনটি গুলির শব্দ শুনতে পেয়ে বাইরে আসি।

এসে দেখি শিশুসহ তিনজন মাটিতে পড়ে আছে। এর মধ্যে মা ও সাত বছরের ছেলে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় শিশুটির বাবাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্থানীয়রা আরোও জানান, কাস্টম মোড়ে মসজিদের সন্নিকটে একটি গাছের নীচে দাঁড়িয়ে এই পরিবারকে আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। ”

একপর্যায়ে তারা দুইদিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। ছয় বছরের ছোট বাচ্চাকে নিয়ে পুরুষ লোকটি দৌড়ে মসজিদে প্রবেশ করেন। সেখান থেকে বাচ্চাটিকে বের করে এনে প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে চারটি গুলি করা হয়। এরপর কাছেই দাঁড়িয়ে থাকা বাবাকে গুলি করে।” গুলি করে।” ”শিশুটির মা দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন।

তখন তাকেও গুলি করা হয় । সেই সময় অন্তত চারজন হামলাকারী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন। এদিকে এলাকাবাসী ঘাতককে অস্ত্র ও গুলিসহ আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে থানায় নিয়ে গেছে। তবে পুলিশ তাৎক্ষণিক-ভাবে ঘাতকের পরিচয় জানাননি। তবে পুলিশ জানিয়েছে পরকীয়া সম্পর্কের জের ধরেই এ হত্যাকান্ডটি ঘটেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন