1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে বঙ্গবন্ধুকে নিয়ে “মুজিব আমার মনের মানুষ” বইয়ের মোড়ক উন্মোচন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

জামালপুরে বঙ্গবন্ধুকে নিয়ে “মুজিব আমার মনের মানুষ” বইয়ের মোড়ক উন্মোচন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩৯০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর প্রতিনিধি |

মুজিববর্ষ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘মুজিব আমার মনের মানুষ’ শীর্ষক একটি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার সকালে জামালপুর শহরের বকুলতলাস্থ আলেয়া কটেজে কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

এসময় উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সালেহ সফিক গেন্দা ও জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ প্রমূখ। এ সময় কাব্যগ্রন্থের লেখক মো. আবুল মনসুর বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘উৎসর্গকৃত’ ‘মুজিব আমার মনের মানুষ’ কাব্যগ্রন্থে আমার এই বইটির প্রত্যেকটি কবিতা হিমালয় সমান বঙ্গবন্ধুকে ভালোবাসার প্রতিদান দিতে পারবে না কিন্তু বঙ্গবন্ধু দেশকে কী ভেবেছেন, সে বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরতেই আমার এই প্রকাশনা।’

বইটি জাগতিক প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। বইটিতে স্থান পেয়েছে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মোট ১৯টি কবিতা। লেখক বইটিতে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপির প্রতি। উল্লেখ্য, কবি মো. আবুল মনসুর ১৯৫৭ সালের ২৪ মে জামালপুরের মেলান্দহের ফুলকোচা গ্রামে এক সমভ্রান্ত মুসলিম শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ সাল পরবর্তী সময় থেকে আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে অদ্যাবধি কাজ করছেন। পালন করছেন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে। লেখক মো. আবুল মনসুর প্রগতিশীল সংস্কৃতিচর্চায় নিজেকে সর্বদা উজ্জীবিত রেখেছেন।

তাঁর নাটকের সংখ্যা দুইটি। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘বীর সন্তান’ ও ১৯৭৪ সালের দুর্ভিক্ষ অবলম্বনে ‘ক্ষুধার জ্বালায় মৃত্যু’। এছাড়াও বঙ্গবন্ধুকে নিয়ে গানের এ্যালবাম ‘মুজিব আমার মনের মানুষ’ নামে প্রকাশ পেয়েছিল। এবার লেখকের প্রথম কাব্যগ্রন্থ ‘মুজিব আমার মনের মানুষ’।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন