1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবচরে দ্বিতীয় শ্রেনীর ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ।। থানায় মামলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন

শিবচরে দ্বিতীয় শ্রেনীর ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ।। থানায় মামলা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৪৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর সংবাদদাতা।।

মাদারীপুরের শিবচরে প্রাইভেট পড়তে গিয়ে দ্বিতীয় শ্রেনির এক শিক্ষার্থীকে ঘরে একা পেয়ে প্রাইভেট শিক্ষকের ছোট ভাই সাব্বির হোসেন মেয়েটিকে ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার(২৭ এপ্রিল) বিকালে মাদারীপুর জেলার শিবচর উপজেলার পূর্ব সন্নাসির চর ইউনিয়নের আদু খার কান্দি গ্রামে ওই শ্লীলতাহানির ঘটনা ঘটে। এই ঘটনায় মঙ্গলবার শিবচর থানা একটি ধর্ষণ মামলা করা হয়েছে।
শ্লীলতাহানির শিকার স্কুল ছাত্রীকে গুরুতর অবস্থায় প্রথমে সোমবার সন্ধা ৭ টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখান থেকে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পারিবারিক ও শিবচর থানা পুলিশ জানায়,সোমবার বিকেল ৩টার দিকে পূর্ব সন্ন্যাসিরচর আদু খার কান্দি গ্রামের দ্বিতীয় শ্রেনিতে এক পড়ুয়া ছাত্রী পাশের বাড়ির শিক্ষক আবু সাঈদের কাছে প্রাইভেট পড়তে যায়। ওই সময় শিক্ষক আবু সাঈদ নামাজ পড়তে মসজিদে যান। প্রাইভেট শিক্ষকের ছোট ভাই সাব্বির হোসেন শেখ (১৭) নিজের ঘর খালি পেয়ে স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষন করে।
ধর্ষক সাব্বির হোসেন শেখ পূর্ব সন্যাসির চর ইউনিয়নের আদু খার কান্দি গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে। শ্লীলতাহানির শিকার মেয়েটি পূর্ব সন্নাসিরচর বাবু খার মাঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনির শিক্ষার্থী।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে জরুরী বিভাগে কর্তব্যরত ডা. নাহিদা আফরোজ জানান, সন্ধার পরে এক স্কুল ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে ঘটনার পর পরই স্থানীয় ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষন করা হয়েছে। অসুস্থ্য স্কুল ছাত্রীকে জরুরী ভাবে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তার গোপন স্থানে রক্ত ক্ষরণ দেখা গেছে।

শিবচর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ধর্ষনের ঘটনা শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। মেয়েটিকে সরকারী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আসামীকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে। থানায় একটি ধর্ষণ মামলা নেয়া হয়েছে। বাকিটা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন