1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে দামি মোবাইলের জন্য গলায় ফাঁস দিলো এক যুবকক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

মাদারীপুরে দামি মোবাইলের জন্য গলায় ফাঁস দিলো এক যুবকক

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৫০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মোঃ হাফিজুল শরীফ হাফিজ।
মাদারীপুরে দামী মোবাইলের জন্য গলায় ফাঁস দিয়েছে শফিকুল আকন(১৫) নামে এক দশম শ্রেনীর শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের চ্যাপলার বাড়ী এলাকায়। নিহত শফিকুল সদর উপজেলার একই এলাকার তালেব আকনে ছেলে। এবং এ্যাড.দলিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, স্কুল বন্ধ থাকায় এমনিতেই মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে স্কুলের ছাত্র-ছাত্রীরা। এছাড়া ভাল মোবাইল ছাড়া ছবি টিকটক, লাইককি, ইউটিব ভিডিও করার সম্ভব না ভিউয়ারস পাওয়া বা ইনকাম করা সম্ভব না। তাই বেশী দামের মোবাইল কিনে দিতে রাজি না হওয়ায় অভিমান করে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আরও জানা যায়, শফিকুলের বড় ভাই বিদেশ থেকে টাকা পাঠিয়েছে বাড়ী মিলাদ ও দোয়া পড়ানোর জন্য কিন্ত শফিকুল দামি মোবাইল কেনা জন্য বাবার ও ভাইয়ের কাছে টাকা চাইলে তারা রাজি না হওয়ায় অভিমানে ঘরে মধ্যে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালেল মর্গে রেখেছে।
নিহত শফিকুলের চাচা এ্যাড. দলিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান সাইদ জানান, শফিকুলের এক ভাই বিদেশে থাকে সে বাড়ী দোয়া পড়ানোর জন্য টাকা পাঠিয়েছে কিন্ত সেই টাকাসহ আরো টাকা নিয়ে শফিকুল একটি দামি মোবাইল কিনতে চায় কিন্ত শফিকুলের বাবা দিতে রাজি না হওয়ায় অভিমান করে ঘরে মধ্যে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মাদারীপুর সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমার পুলিশ হাসপাতালে পাঠিয়েছি লাশ ময়না তদন্ত করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন