1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নিরাপত্তা পরিষদে নতুন পাঁচ দেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

নিরাপত্তা পরিষদে নতুন পাঁচ দেশ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১২ জুন, ২০২১
  • ২২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ভৌগোলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আঞ্চলিক এ অস্থায়ী সদস্যপদগুলো দেওয়া হয়ে থাকে
জাতিসংঘের সাধারণ পরিষদ শুক্রবার পাঁচটি দেশকে ক্ষমতাধর নিরাপত্তা পরিষদে দুই বছরের মেয়াদে সদস্য হিসেবে নির্বাচিত করেছে।

১৫ দেশের ভোট নির্বাচিত হয়েছে আলবেনিয়া, ব্রাজিল, গ্যাবন, ঘানা ও সংযুক্ত আরব আমিরাত। সব দেশই আসনের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয় এবং প্রত্যেকেই প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

এর মধ্যে ঘানা ১৮৫, গ্যাবন ১৮৩, আরব আমিরাত ১৭৯, আলবেনিয়া ১৭৫ ও ব্রাজিল ১৮১ ভোট পেয়েছে।

এ পাঁচটি দেশ ভারত, আয়ারল্যান্ড, কেনিয়া, মেক্সিকো ও নরওয়েসহ অন্য অস্থায়ী সদস্যের সঙ্গে যোগ দিল নিরাপত্তা পরিষদে।

২০২২ সালের পয়লা জানুয়ারি থেকে দেশগুলোর মেয়াদ শুরু হবে। এ মেয়াদে দেশগুলো এস্তোনিয়া, নাইজার, সেন্ট ভিনসেন্ট, তিউনিসিয়া ও ভিয়েতনামের স্থলাভিষিক্ত হয়েছে।

ভৌগোলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আঞ্চলিক এ অস্থায়ী সদস্যপদগুলো দেওয়া হয়ে থাকে।

আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা বিষয় নিয়ে নিরাপত্তা পরিষদ কাজ করে। সংঘাতময় অঞ্চলে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন ও নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে এই পরিষদ ক্ষমতা রাখে। নতুন সদস্যরা পরিষদের কাছে বিভিন্ন অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি এবং জাতীয় স্বার্থ নিয়ে আসে এবং এর সদস্যদের মধ্যে সূক্ষ্মভাবে প্রভাব ফেলতে পারে।

বর্তমানে ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতি এবং লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনের বিরোধসহ বর্তমানে মধ্যপ্রাচ্যের কয়েকটি সংকট পরিষদের আলোচ্য তালিকায় রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন